নিউজ ডেস্ক:(চট্টগ্রাম)
গত ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবিষয়ে র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্র্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও র্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযান এবং নিবিড় তত্বাবধাণের মাধ্যমে গত ২০১৮ এবং ২০২০ সালের ৭৭ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে। উপকুলীয় এলাকায় ডাকাতি, জলদস্যুতাসহ নানামূখী অপরাধ প্রতিরোধে কার্যকর বিকল্প ব্যবস্থা হিসাবে ২০২৪ সালে র্যাব-৭, চট্টগ্রাম আরোও ৫০ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়।
এবং র্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় (২৪মে) বেলা সাড়ে এগারোটার দিকে পতেঙ্গা র্যাব কার্যালয়ে আয়োজিত মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র্যাব-৭ চট্টগ্রাম এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল মো. হাফিজুর রহমান আত্মসমর্পনকৃতদপর উদ্দেশ্যে বলেন এই সুন্দর জীবনটাকে উপভোগ করতে হবে সুন্দর পরিবেশে থেকে মানবতার কাতারে থেকে। তিনি আরো বলেন যে অন্ধকার জীবন পরিত্য্যগ করে এসেছেন তার যেনো পুনরাবৃত্তি না ঘটে র্যাব-৭ চট্টগ্রাম আপনাদের পাশে থাকবে।
এ’সময় আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের এরুপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।