পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সিএমপির জরুরী সভা

0
34

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপির মতনিবিময় সভা অনুষ্ঠিত।

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী । এ’সময় সিএমপি কমিশনার , পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান’সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া’সহ সিএমপির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ এবং পবিত্র মিলাদুন্নবী (স) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here