নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্রান্ডের চোরাচালানকৃত ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম মিডিয়া শাখা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, গত (২৯ জুলাই) বুধবার রাত ১১ টার সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন নূর আহম্মেদে রোডস্থ কাজীর দেউরী এসএ পরিবহনের (প্রাঃ) লিঃ (পার্সেল ও কুরিয়ার সার্ভিস) এর গাড়ি পাকিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানকৃত বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট ক্রয়-বিক্রয়কালে জব্দ করা হয়েছে । জব্দকৃত ৪৭০ কার্টুন সিগারেটের মধ্যে রয়েছে PATRON সিগারেট ২৯৪টি কার্টুন যার প্রতিটি কার্টুনে ১০প্যাকেট করে মোট ২৯৪০ প্যাকেট, ESSE LIGHT সিগারেট ৩৭ টি কার্টুন যার প্রতিটি কার্টুনে ১০প্যাকেট করে মোট ৩৭০ প্যাকেট, MILANO BLACK সিগারেট ২৩ টি কার্টুন যার প্রতিটি কার্টুনে ১০প্যাকেট করে মোট ২৩০ প্যাকেট, MOND SUPER SLIMS সিগারেট ১২ টি কার্টুন যার প্রতিটি কার্টুনে ১০প্যাকেট করে মোট ১২০ প্যাকেট, MOND SILVER সিগারেট ৫ টি কার্টুন যার প্রতিটি কার্টুনে ১০প্যাকেট করে মোট ৫০ প্যাকেট এবং MANCHESTER সিগারেট ১৮ টি কার্টুন যার প্রতিটি কার্টুনে ১০প্যাকেট করে মোট ১৮০ প্যাকেট । জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।
উদ্ধার পূর্বক জব্দকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব।