র‍্যাব-৭ চট্টগ্রামের পৃথক অভিযানে ৯০লাখ টাকার বিদেশী সিগারেট, মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার

0
7

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
র‍্যাব-৭ চট্টগ্রামের পৃথক ছয় অভিযানে র‍্যাব -৭ চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ৮২.৫ কেজি গাঁজা, ৯,৮১০পিস ইয়াবা, ৯৯টি ফেরারডিলের বোতল, ৪৮টি প্লাস্টিকের এস্কাফ সিরাপের বোতল উদ্ধারসহ ৫জন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় পরিত্যাক্ত অবস্থায় ৫টি দেশীয় অস্ত্র ও ৪ রাইন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ আর এম মোজাফফর হোসেন জানান, গত ২৯ জুলাই ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দৌলতপুর সাকিনস্থ সুলতানা ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম মুখী পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১১-৫৬৫৫ নং এর একটি কাভার্ড ভ্যান গাড়ী তল্লাশি করে সাড়ে ১৪ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেরারডিল, ৪৮ বোত স্কাপ সিরাপের বোতল উদ্ধার করা হয়।এসময় উক্ত গাড়ীর ড্রাইভার অভিযুক্ত মো.সোহাগ(৩৬), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-রসুলপুর, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা’কে আটক করা হয়। এবং ২৯ জুলাই আনুমানিক রাত ভোর পাঁচটার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন তৈলারদ্বীপ ব্রীজ সংলগ্ন বাঁশখালি অংশে অস্থায়ী চেকপোস্ট করাকালীন সময়ে চট্টগ্রাম শহর অভিমুখে আসা দুইটি বাইক তল্লাশি পূর্বক ৯৮১০ পিস ইয়াব ট্যাবলেট’সহ, মো.আজিজুল হক (৩৯), পিতা-মৃত ফারুক আহমেদ, সাং-নাইখাইন মনু সিকদার বাড়ি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম এবং নূর হোসেন বোরহান (৪০), পিতা- মৃত আব্দুস সালাম, সাং- পটিয়া মনসা চৌধুরী বাড়ী, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়। এছাড়াও গাঁজা নিয়ে যাত্রীবেশে কুমিল্লা জেলা হতে কক্সবাজার গামী তিসা প্লাটিনাম পরিবহনের বাস যোগে (২৯ জুলাই) আনুমানিক রাত ১২ টার দিকে ফেনী জেলার ফেনী সদর থানাধীন খাইয়ারা রাস্তার মাথাস্থ ফরহাদী স্টিল ফর্পোরেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের চট্টগ্রাম গামী পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। অভিযুক্ত মোছাঃ লায়লা বেগম (৪০), স্বামী-শামছু আলম, সাং-নুনিয়ারছড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজর’কে ২০ কেজি গাঁজা’সহ উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও (২৯ জুলাই) রাত দেড়টার সময় চট্টগ্রাম জেলা বাঁশখালী থানাধীন উত্তর চাম্বল মেনরোডের পূর্ব পাশে ব্রিজের সাথে জঙ্গলের ভিতর পরিত্যক্ত অবস্থায় ৫টি দেশীয় তৈরী অস্ত্র এবং ৪ রাউন্ড লাইভ কার্তুস উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এর আগে গত (২৮ জুলাই) আনুমানিক রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের উত্তর পাশে অবস্থিত খান সিটি সেন্টার এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী পাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে, একটি ডেলিভারি ভ্যান গাড়ী তল্লাশীর মাধ্যমে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, এবং চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ৩০নং ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোড এলাকায় ইলিয়াস মাঝির বাড়ির জনৈক মামুন এর ভাড়াটিয়া বেলাল হোসেন এর ব্যবহৃত গোডাউনে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানকৃত বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট মজুদ করে বিক্রয় জন্য সংরক্ষণকালে আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে মো. বেলাল হোসেন(৪০) পিতা-মৃত মুছা মিয়া, সাং-সোনা মিয়া, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম’কে ৬৪০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন বলেও জানান র‍্যাবের মিডিয়া শাখার ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here