র‍্যাবের অভিযানে ফেনসিডিল’সহ মাদককারবারি গ্রেফতার

0
21

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ৪৭ বোতল অবৈধ (মাদক) ফেনসিডিলসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ আর এম মোজাফফর হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম অভিমূখী সিডিএম ট্রাভেল নামক একটি গাড়ী তল্লাশী করে যাত্রীবেশে বসে থাকা এক যাত্রীর ব্যাগ থেকে ওইসব মাদক উদ্ধার পূর্বক অভিযুক্ত আবু বকর (৫৫), পিতা-মৃত মোঃ আব্দুস সালাম, সাং-দক্ষিণ বেতিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা নামক একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here