বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামের পাহাড়তলী থানার হত্যা মামলা ও নগরীর ইপিজেড থানার ধর্ষণ’সহ পৃথক দুটি মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব -৭ চট্টগ্রাম।
র্যাব জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হালিশহর থানা এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি মো.মহসিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়াও নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড গোল চত্তর এলাকা থেকে ওইসময় জাকারিয়া নামের অপর এক ধর্ষণ মামলার পলাতক আসামীকেও গ্রেফতার করছেন র্যাব-৭ চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বাইন্নাপাড়া এলাকার মৃত কবির মিয়া’র ছেলে মো. মহসিন (২০),চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসীদিঘীর পাড় এলাকার মো. ওহিদুল হাওলাদারের ছেলে মো. জাকারিয়া ওরফে আকাশ (২২)
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেন বলেও নজানান তিনি।