Homeচট্টগ্রামরাউজানে হত্যা মামলার আসামি গ্রেফতার উদ্ধার পরিত্যক্ত অস্ত্র-গুলি

রাউজানে হত্যা মামলার আসামি গ্রেফতার উদ্ধার পরিত্যক্ত অস্ত্র-গুলি

 

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে রাউজান থানাধীন অলিমিয়া হাট এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ মজিব হত্যা মামলার ১নং আসামি নাইমকে গ্রেফতার করেছেন রাউজান থানা পুলিশ। এছাড়াও পৃথক এক অভিযানে পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।এ’ঘটনায় রুবেল নামের এক সন্ত্রাসীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গত (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে সাতটার সময় রাউজান থানাধীন পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে কতিপয় দুর্বৃত্ত মোহাম্মদ মজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় মামলা নং-০৯, তারিখ ২৬/০২/২০২৬ খ্রি., ধারা ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই পুলিশ সুপার বিষয়টি অবগত হলে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশকে যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেন তিনি। এবং ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের শনাক্তকরণের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম গ্রহণ করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ২৬ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক পাঁচটার সময় সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার ১নং আসামি নাঈম (২৭) কে গ্রেফতার করা হয়।

এবিষয়ে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি নাঈম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উল্লেখ্য, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments