Home চট্টগ্রাম প্রস্তাবিত হাসপাতালের জায়গা পরিদর্শন করলেন অর্থমন্ত্রী

প্রস্তাবিত হাসপাতালের জায়গা পরিদর্শন করলেন অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রস্তাবিত প্রকল্প এলাকার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন তিনি।

বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে। নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। এ’সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জমির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন মন্ত্রীকে।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান উক্ত বিষয়ে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এছাড়াও অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর প্রতিনিধিরা, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা, জেলে পাড়া ও আশপাশের উপকূলীয় এলাকার মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর একনিষ্ঠ সূত্রে জানা যায় নির্বাচনের পর থেকে চট্টগ্রামকে ঘিরে নানান কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় তিনি এখন চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও বিভিন্ন প্রকল্পগুলো পরিদর্শন করে পর্যেবক্ষণ করে ধারণা নিয়ে চট্টগ্রামকে আধুনিক বিশ্বের স্ট্রেট গুলোর আদলে ঢেলে সাজানোর পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ব্যস্ততম সময় পার করছেন নিজ মাতৃভূমি চট্টগ্রামের জন্য।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...