Home Uncategorized দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর ব্যবস্থাপনায়ঃ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) মিডিয়া ব্রিফিং

দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর ব্যবস্থাপনায়ঃ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) মিডিয়া ব্রিফিং

ইন ফুটেজ -০০

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির)
লেঃ কর্নেল পরিচালক, অধিনায়ক রাশেদ কামাল রনি।ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা সকলেই অবগত আছেন যে, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিঃ মিঃ এবং মায়ানমারের সঙ্গে ২৭১ কিঃ মিঃ সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ০৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস প্রচেষ্টার ফলে ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত গত ০১ বছরে ৩৮০ জন আসামিসহ সর্বমোট ৩৭৭ কোটি ৪৬ লক্ষ ৭৫ হাজার ৬২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ১২৪ কেজি রৌপ্য, ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি উল্লেখযোগ্য।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ একটি ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদক ও চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নিরলস প্রচেষ্টায় ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত গত ০১ বছরে ১৩৯ জন আসামীসহ সর্বমোট ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার ৪৫৬ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ১.৩৩ কেজি স্বর্ণ, ১৫.৩৩ কেজি রৌপ্য, ১৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ৮০ বক্স এয়ারগানের গুলি উল্লেখযোগ্য। এছাড়াও ৩,৮৮০ বোতল বিদেশি মদ, ২৩ কেজি হেরোইন, ৭০,৮২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০,৫১৭ বোতল ফেন্সিডিল এবং ৬০২ কেজি গাঁজা আটক করা হয়েছে।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী দায়িত্ব পালন করে থাকে।

বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ০৭টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এসব এলাকায় ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রায় ১৮০টি বিজিবি প্লাটুন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে

বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বদা নিবেদিত। আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকব,

ভক্সপপ-০১ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির)
লেঃ কর্নেল পরিচালক, অধিনায়ক রাশেদ কামাল রনি জানান

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...