![]()
মো.তৌহিদ,বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র্যাবের অভিযানে নগরীর হালিশহর থানার কিশোর গ্যাং ‘ফাইতন গ্রুপ’ কর্তৃক চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসান’কে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গত (১৭ জানুয়ারি) শনিবার সন্ধা আনুমানিক ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মামলা নং-১১, তারিখ-১৮ মে ২০২৫ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪, সংযুক্ত ধারা-৩০২, পেনাল কোড ১৮৬০ মামলার এজাহার নামীয় পলাতক আসামি ইরফাত আলী প্রকাশ রাফসান নামের একজনকে চট্টগ্রাম মহানগরীয় আকবর শাহ থানাধীন কৈবাল্যধাম. এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো ইরফাত আলী প্রকাশ রাফসান(২০), চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন পানিরকল এলাকার মতিউর রহমানের বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র।
গ্রেপ্তারকৃত আসামীকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার কৃত আসামীর বিষয়ে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন গ্রেপ্তারকৃত আসামী কিশোর গ্যাং লিডার রাফসানের সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।