পতেঙ্গা সৈকতের বেড়িবাঁধে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
156

 

পতেঙ্গা সৈকতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : (চট্টগ্রাম)
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং সহযোগিতা করেন মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ।

অভিযানটি চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি ও পুলিশের একটি টিমের সহযোগিতায় পরিচালিত হয়।

সৈকতের আশপাশে বেড়িবাঁধের জায়গা দখল করে স্থাপিত দোকানগুলো দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।
এ ছাড়া এসব দোকান থেকে ভেজাল ও নোংরা খাবার বিক্রির অভিযোগ ছিল সাধারণ মানুষের মধ্যে। ফলে সৈকতের সৌন্দর্য এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছিল।
চসিক সূত্র জানায়, এখানে পরিবার নিয়ে ঘুরতে আসা লোকজনের জন্য কোনো পর্যাপ্ত খোলামেলা স্থান থাকছিল না। দোকানিরা বেড়িবাঁধ দখল করে অবৈধভাবে ব্যবসা করছিল, যা সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, সৈকতের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here