Homeচট্টগ্রামলোহাগড়ায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবুল অস্ত্র'সহ গ্রেফতার

লোহাগড়ায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবুল অস্ত্র’সহ গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা এলাকা হতে র‍্যাব, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন প্রকাশ কালা বাবুল নামের একজন দেশীয়অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৪ ফেব্রুয়ারী) বুধবার লোহাগড়া থানাধীন বড় হাতিয়া ইউনিয়নের জঙ্গল বড় হাতিয়া নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব,সেনাবাহিনী, পুলিশের একটি টীম। এসময় অভিযানকালে ১টি কাঠের বাট যুক্ত দেশীয় তৈরি একনালা বন্ধুক, ২টি ১২ বোর শটগানের লিডবল কার্তুজ, এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার পূবর্ক কালা বাবুল নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন প্রকাশ কালা বাবুল (৪০), চট্টগ্রাম জেলার লোহাগড়া থানাধীন জঙ্গল বড়হাতিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধার আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments