বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র্যাবের বিশেষ অভিযানে রাউজান থানাধীন কদলপুর এলাকা থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড কার্তুজ এবং দুইটি খালি খোসা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, (৩১ জানুয়ারি) শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস টীম রাউজান থানাধীন কদলপুর ইউনিয়নের কদমপুর গ্রামের একটি বসত বাড়ীর পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো জানান, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব তবে অস্ত্রের সাথে জড়িতদের সনাক্তকরণে গোয়েন্দা তদন্ত চলছে।