পিতার আর্দশে হাটহাজারীর বিএনপির হাল ধরলেন পুত্র ব্যারিস্টার মীর হেলাল।
নাজিম উদ্দীন
চট্গ্রাম
হাটহাজারীতে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল থেকে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের
চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্বাচনী প্রচারণা মঞ্চে বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, রাজনীতিতে বাবার পথ ধরে চলতে থাকবে, মানুষের ভাগ্য বদলে দেয়ার রাজনীতি করবে। আমার বাবাও রাজনীতিবিদ ছিলেন।
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের অদুদিয়া মাদ্রাসা মাঠে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে নির্বাচনী প্রচারনা শুরু করার সময় তিনি এ সব কথা বলেন।
তিনি আরও জানান, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম! আমার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যখন আছেন। তার সুবাদে কিছু কথা বলছি। আমি তাকে ( মীর হেলাল) ছোটকাল থেকে একটি কথা বলতাম। আমার বাবাও রাজনীতিবিদ ছিলেন। তিনি আমাকে বলতেন, মানুষের ভাগ্য বদলের জন্য রাজনীতি করতে হবে।
হাটহাজারীতে বেগম খালেদা জিয়ার- মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে নির্বাচনী প্রচারণা শুরুতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের সাথে ছিলেন বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূ, সাবেক মেয়র ব্যারিস্টার মীর মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার বিভিন