Home সারাদেশ সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

মোঃ নয়ন,নিজস্ব প্রতিনিধিঃ  ঢাকার সাভার পৌর ছায়াবিথি এলাকায় ( ২২ জানুয়ারি )বৃহস্পতিবার, লায়ন মোঃ খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় হাজারো মানুষের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়।

এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন। দেশনেত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। এবং আগামীতে দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। ঢাকা ১৯ আসনে বিগত দিনের অবহেলিত এবং মুখ থুবরে পড়া যে সকল কাজ করা দরকার সে সকল সেক্টরে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন। এবং ধানের শীষ মার্কা দেখে ভোট প্রদান করবেন। এবং আপনাদেরকে যদি কেউ কোন প্রকার বাধা প্রদান করে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। তিনি আরো বলেন আমি যদি এমপি হতে পারি তাহলে ঢাকা ১৯ আসনে কোন প্রকার মাদক, সন্ত্রাসী, কর্মকান্ড চলতে দিব না। আপনারা আমাকে এর আগেও সংসদে পাঠিয়েছেন আমি আপনাদের কথা সংসদে তুলে ধরেছি এবারও আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাবেন আপনাদের কথাই আমি তুলে ধরব। হাজার হাজার লোকজনের উপস্থিতি দেখে সালাউদ্দিন বাবুসহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ লায়ন খোরশেদ আলমের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন লায়ন মোঃ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএন, সাবেক কাউন্সিলর সাভার পৌর তিন নং ওয়ার্ড, ও এবারের সাভার পৌর মেয়র পদপ্রার্থী। আরো উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, মোঃ কায়কোবাত সহ আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল শ্রেণী পেশার সাধারণ জনগণ। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...