Home Uncategorized রায়পুরে বাড়ছে বাইক চুরি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

রায়পুরে বাড়ছে বাইক চুরি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

জুয়েল সিরাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে মোটরসাইকেল চুরি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। এতে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন রায়পুরের সাধারণ মানুষ। বিশেষ করে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের মোটরসাইকেলই চোরচক্রের প্রধান টার্গেটে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে প্রায় নিয়মিতভাবে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে চুরি হওয়া বাইকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখানো বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন এখনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সন্ধ্যার পর অনেক এলাকায় চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
রায়পুরের সচেতন মহল মনে করেন, দ্রুত সময়ের মধ্যে কঠোর অভিযান, নিয়মিত টহল জোরদার এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এলাকাবাসী অবিলম্বে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন, যাতে রায়পুরে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনরায় নিশ্চিত করা যায়।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...