Homeসারাদেশছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার

 

সেলিম মাহবুবঃ
ছাতকে একটি অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিগলী স্কুল পয়েন্ট এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজন মিয়া-কে গ্রেফতার করেছে।

গ্রেফতার রাজন মিয়া উপজেলার ঝিগলী গ্রামের মৃত তাহিদ মিয়ার পুত্র। থানা পুলিশ জানিয়েছে, রাজন মিয়া একাধিক মামলার নিয়মিত আসামী। তার বিরুদ্ধে ছাতক থানায় দায়ের হওয়া অস্ত্রসহ বিভিন্ন মামলার মধ্যে জিআর নং- ৩৮৭/২৫, জিআর নং -৪৩/২৬, জিআর নং-৭৩/২৬ এবং দ্রুত বিচার আইনে দায়ের মামলা নং-০৮/২৫ বিচারাধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments