Home চট্টগ্রাম চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা'সহ আটক ৯

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা’সহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‍্যাব-৭ চট্টগ্রাম।

শনিবার (১১ এপ্রিল) বহদ্দারহাট চান্দঁগাও র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ চট্টগ্রাম এর অধিনায়ক (সিও) লে.কর্ণেল মো. হাফিজুর রহমান জানান,গত (১০ এপ্রিল) রোববার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওইসব মাদক’সহ নয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পর্যায়ক্রমে ১। সৈয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), পিতা-মৃত মো. সিদ্দিক, সাং-১৫নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। সুলতান আহম্মদ(৫৫) (রোহিঙ্গা), পিতা-মৃত আহমদ হোসেন, সাং-১০নং ক্যাম্প, সাব ব্লক-বি-টু, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। মো. ইউসুফ (৪৫)(রোহিঙ্গা), পিতা-নুর মোহাম্মদ, সাং-১০নং ক্যাম্প, সাব ব্লক-বি, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৪। মো. কাসিম(৩০) (রোহিঙ্গা), পিতা-নুর হোসেন, সাং-চাকমারকুল, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৫। মো. ইসমাইল(৪০) (রোহিঙ্গা), পিতা-মো. নুর আহমদ, সাং-১০নং ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৬। শাহ আলম (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-জালিয়াপাড়া বাঘকাটাঘোনা, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, ৭। আজম উল্লাহ (৫৭), পিতা-মৃত আলী উল্লাহ, সাং- পশ্চিম বাজার পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৮। মোঃ ফারুক (২৫), পিতা-সিদ্দিক আহম্মদ, সাং- দক্ষিন পাড়া, থানা টেকনাফ, জেলা-কক্সবাজার, ৯। ছানাউল্লাহ (৫৭), পিতা-মৃত মোজাহেরুল হক, সাং-ডেল পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

তিনি আরো জানান, অভিযুক্তগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে স্বল্পমূল্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোট (ট্রলার) যোগে বহন করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানাগেছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে বিদেশি মদ’সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। র‍্যাব জানায়,গত (১৪ এপ্রিল)...

ধামরাইয়ে অনুমোদনহীন কাগজপত্র ও অনিয়মে দুই হাসপাতালকে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা।

  সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে...

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...