Homeচট্টগ্রামছয় বছরের শিশু ধর্ষণ ও কৃষক হত্যা মামলার আসামী গ্রেফতার

ছয় বছরের শিশু ধর্ষণ ও কৃষক হত্যা মামলার আসামী গ্রেফতার

 

বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জোরারগঞ্জ থানার এক ছয় বছর বয়সী শিশু ধর্ষণ ও দিনমজুর কৃষক হত্যা মামলার পৃথক দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।এছাড়াও অপর এক অভিযানে নগরীর বায়েজিদ এলাকা থেকে জালটাকা’সহ একজনকে গ্রেফতার করেছেন র‍্যাব।

এ’বিষয়ে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিত জানান.বৃহস্পতিবার (২৬ ও ২৭ ফেব্রুয়ারি) র‍্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় দায়ের করা ছয় বছরের শিশু ধর্ষণ মামলার এক আসামি ও একই থানার এক কৃষককে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা মামলার একজনকে গ্রেফতার হয়েছে।এছাড়াও অপরএক অভিযানে নগরীর বায়েজিদ এলাকা থেকে জালনোট’সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন পূর্ব-দুর্গাপুর গ্রামের লাতু মিয়া ওরফে মফিজুর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৩) (ধর্ষণ মামলার আসামী),একই এলাকার মো. ছালামত উল্লাহর ছেলে মো,.সাইদুল ইসলাম (৩৩) (কৃষক হত্যা মামলার আসামি) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন আবুল খায়ের চেয়ারম্যান বাড়ীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. সোহেল চৌধুরী (৪০) (জালনোট ব্যবসায়ী)।

র‍্যাবের এই কর্মকর্তা ঘটনার বিবরণে জানান,জালনোট’সহ গ্রেফতার আসামির কাছ থেকে ৭৪,৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাত দিরহাম এবং ১৭০০ নকল ইউএস ডলার জালমূদ্রা জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত জালনোট সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments