Homeসারাদেশমান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

মান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

 

নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

সভায় ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইউএনও বলেন, মহান একুশের চেতনা আমাদের জাতীয় জীবনের প্রেরণা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে দিবসটি পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments