Home অপরাধ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৪৯ হাজার ইয়াবা'সহ আটক ৫

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৪৯ হাজার ইয়াবা’সহ আটক ৫

 বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ হাজার ১৫ পিছ ইয়াবা’সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। এ’সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি মোটরসাকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গত (৭ ফেব্রুয়ারী) শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির মোড় থেকে ৩টি মোটরসাইকেল তল্লাশি করে ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা’সহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মাদককারবারিরা হলেন, কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ কলাতলী এলাকার মৃত ফজলুল হকের ছেলে আব্দুর রশিদ (৪০), চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সুখলাল পাড়া এলাকার মৃত তমিজুর রহমানের ছেলে মো.কামরুল হক চৌধুরী (৩৫),চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন গাজীর বাড়ি এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে মো. শাহ নেওয়াজ ওরফে সাজু (২৯),কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন পশ্চিম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন কাদের (২৫),চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন তেলিপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে মো.সাখাওয়াত হোসেন (২০)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১কোটি ৪৮ লক্ষ টাকা।

উদ্ধারকৃত আলামত ও আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল (মাদক) সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও...

চট্টগ্রামে ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিতাদেশ ইসির

  বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম) চট্টগ্রাম ২ ও ৪ আসনের বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার...

ফেলে পালিয়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি অস্ত্র-গুলি পেয়েছে র‍্যাব

বিশেষ প্রতিনিধি:(চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাউজান পৌরসভাস্থ এলাকায় র‍্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের বিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল (মাদক) সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও...

চট্টগ্রামে ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিতাদেশ ইসির

  বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম) চট্টগ্রাম ২ ও ৪ আসনের বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার...

ফেলে পালিয়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি অস্ত্র-গুলি পেয়েছে র‍্যাব

বিশেষ প্রতিনিধি:(চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাউজান পৌরসভাস্থ এলাকায় র‍্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের বিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছেন...

চট্টগ্রামে ১৬টি আসনে ১৪টিতেই বিএনপির বিজয়

নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম) চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৪টিতেই বিজয়লাভ করেছেন বিএনপি। দুটিতে জয় পয়েছেন জামায়াত ইসলামি। তবে এসব আসনে তেমন শক্ত প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি প্রতিপক্ষ দলের...