![]()
বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ হাজার ১৫ পিছ ইয়াবা'সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এ'সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি মোটরসাকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গত (৭ ফেব্রুয়ারী) শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরির মোড় থেকে ৩টি মোটরসাইকেল তল্লাশি করে ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা'সহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদককারবারিরা হলেন, কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ কলাতলী এলাকার মৃত ফজলুল হকের ছেলে আব্দুর রশিদ (৪০), চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সুখলাল পাড়া এলাকার মৃত তমিজুর রহমানের ছেলে মো.কামরুল হক চৌধুরী (৩৫),চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন গাজীর বাড়ি এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে মো. শাহ নেওয়াজ ওরফে সাজু (২৯),কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন পশ্চিম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন কাদের (২৫),চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন তেলিপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে মো.সাখাওয়াত হোসেন (২০)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১কোটি ৪৮ লক্ষ টাকা।
উদ্ধারকৃত আলামত ও আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম