Home জাতীয় দেশ পরিবহনের অধীনস্থ সেনমার্টিন বাসের স্টাফরাই করছে ইয়াবা সরবরাহ

দেশ পরিবহনের অধীনস্থ সেনমার্টিন বাসের স্টাফরাই করছে ইয়াবা সরবরাহ

0
33

 

বিশেষ প্রতিবেদক:(চট্টগ্রাম)
র‍্যাব-৭ চট্টগ্রামের পৃথক অভিযানে ফেনী সদর থানা এলাকা থেকে ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা এবং ৪৫ বোতল ফেনসিডিল’সহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা হতে ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জন পেশাদার মাদক কারবারি এবং ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ জন পেশাদার মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ মাদকরাকারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, দেশ পরিবহন সেন্টমার্টিন’-এর একটি বাস যাহর রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫১১৯ এর পরিচালনার সাথে জড়িত ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারগণ পরস্পর সহযোগে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) কক্সবাজার জেলা হতে ঢাকার উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ভোর ৬টার সময় ফেনী জেলার ফেনী সদর থানাধীন লালপোল ওভার ব্রীজের পূর্বদিকে অবস্থিত আমানত হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোষ্ট চলাকালে বাসটি উক্ত স্থানে পৌঁছালে র‍্যাব সদস্যরা বাসটিতে থাকা অভিযুক্ত ১। মোঃ ইসমাইল(৩৮)(হেলপার), পিতা-মৃতঃ সিদ্দিকুর রহমান, সাং-কাদিরদিয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ হুমায়ুন কবির (৩৩) (ড্রাইভার), পিতা-সিরাজুল ইসলাম প্রকাশ গুড়ামিয়া, সাং-ধনিজকরা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। মোঃ রুবেল হোসেন (৩৫) (সুপারভাইজার), পিতা-আব্দুল মান্নান, সাং-টামটা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বাসটির সিটের ভিতরে পলিজার প্যাকেটের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫৩০পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত দেশ পরিবহন সেন্টমার্টিন-এর ১টি বাস জব্দ করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

এছাড়াও অপর এক অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হইতে চট্টগ্রামগামী ’গ্রামবাংলা স্পেশাল’ পরিবহনের একটি বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে মাদক পরিবহনকালে ফেনী সদর থানাধীন ধর্মপুর সাকিনস্থ স্টার লাইন সিএনজি পাম্পের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন অভিযুক্ত ১। হানিফ (৪৮), পিতা-মৃতঃ ছামাদ, সাং-দক্ষিণ চারড়পুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী এবং ২। পান্না বেগম (৩৯), পিতা-নুর ইসলাম, সাং-শালুকিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here