Homeচট্টগ্রামচট্টগ্রামে নিউমুরিং টার্মিনালের বিদেশিদের সাথে চুক্তি বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

চট্টগ্রামে নিউমুরিং টার্মিনালের বিদেশিদের সাথে চুক্তি বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রুলটি খারিজ করেন বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তবে রিট আবেদনকারীর আইনজীবী আনোয়ার হোসেন জানান, হাইকোর্টের একক বেঞ্চ রুল ডিসচার্জ করে রায় দিয়েছেন। রিট খারিজের সংখ্যাগরিষ্ঠের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন। বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করেন।

পরে নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।
গত ২৫ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য ২৯ জানুয়ারির দিন ধার্য করা হয়।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছর রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে। পরে এনসিটি পরিচালনা বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে রিট আবেদনকারী পক্ষ সম্পূরক আবেদন দাখিল করে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ২০০৭ সালে নির্মিত হয়। নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা ব্যয় করেছে। আমদানি-রপ্তানির অধিকাংশ কনটেইনার এই টার্মিনাল দিয়েই পরিবহন হয়, যা দেশের বাণিজ্য প্রবাহে এর গুরুত্বকে আরও স্পষ্ট করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments