Home জাতীয় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ফলক ভাঙার কারণ জানালেন ইউএনও

বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ফলক ভাঙার কারণ জানালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: (নরসিংদী)
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্য সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পারিবারের অনুমতি ক্রমেই এই ভাষ্কর্যটি সড়ানো হয় বলে গণমাধ্যমকে জানানো হয়।

শুধু তাই নয় সড়ক সংস্কারের জন্য নির্ধারিত জায়গার পর মহাসড়কের পাশেই পূর্ব থেকে আরও বড় পরিসরে এই ভাস্কর্যটি নির্মাণের কাজ আগামীকাল থেকে শুরু করা হবে বলেও জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

এদিকে ভাস্কর্য অপসারণের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একটি এক্সকাভেটর দিয়ে ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। এ ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ ওঠে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থেই ভাস্কর্যটি সাময়িকভাবে অপসারণ করেছ সড়ক ও জনপদ অধিদপ্তর। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় নেই। সড়ক সম্প্রসারণের কাজের সুবিধার্থে এই অপসারণ করা হয়। প্রশাসন জানায়, আগের নকশা ও কাঠামো অনুসরণ করে ভাস্কর্যটি আগামীকাল থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু করা হবে। এবং আগের চেয়ে আরও বড় আকারে ২০ ফুট বাই ২০ ফুট করা হবে। আগে ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট। যাতে করে দূর থেকে ভাস্কর্যটি দেখা যায়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ‘দুই দিন আগে সড়ক সম্প্রসারণ কাজের জন্য ভাস্কর্যটি সরানো হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের গর্ব। তার নামে নির্মিত ভাস্কর্যটি আগের নকশা অনুযায়ী পুনর্নির্মাণ করা উচিত।’

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলমান। আমরা চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্যটি রেখেই উন্নয়ন কাজ যেন করা হয়। কিন্তু ভাস্কর্যটি সড়কের মাঝ খানে পড়ে যায়। তাই সড়ক ও জনপদ বিভাগ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই ভাস্কর্যটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই ফলকটি আরো পরিসরে স্থাপিত করা হচ্ছে, ইতিমধ্যে ফলক নবনির্মাণের কাজও শুরু হয়েছে। এর জন্য আগের নকশা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আমাদের গর্ব। তার সম্মানার্থে আমরা বিজয় দিবস সহ রায়পুরার সরকারী সকল অনুষ্ঠানে এই বীরশ্রেষ্ঠর ছবি ছাপানো হয়।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন। দেশের প্রতি অকৃত্রিম প্রেম ও ভালবাসায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন। তার অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকায়। তার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৮ সালে তার গ্রামের বাড়িতে একটি জাদুঘর নির্মাণ করা হয়। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ নির্মাণ করা হয়। ত্রিমুখী কালো পাথরের এই ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত। অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। সবার ওপরে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক ফলকটি।

RELATED ARTICLES

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...

চট্টগ্রামে ভোজ্য তৈলের মজুত ও অবৈধ বাজারজাত প্রতিরোধে র‍্যাবের অভিযান

ডেস্ক নিউজ: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভোজ্যতৈলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং এর বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্তৃক মোবাইল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা’সহ আটক ৯

  ডেস্ক নিউজ :(চট্টগ্রাম)চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে আল্লাহর দান নামীয় একটি ফিশিং (ট্রলার) বোট থেকে প্রায় ১৫...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন কান্ডে ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের সফল অভিযান

  ডেস্ক নিউজ (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যবুকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের একটি সফল অভিযানে অন্যতম আসামি সবুজ...

চট্টগ্রামে ভোজ্য তৈলের মজুত ও অবৈধ বাজারজাত প্রতিরোধে র‍্যাবের অভিযান

ডেস্ক নিউজ: (চট্টগ্রাম) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভোজ্যতৈলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং এর বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্তৃক মোবাইল...

সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা

  ​উৎফল বড়ুয়া, সিলেট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আবুল কাহের চৌধুরী শামীম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি সিলেট জেলা পরিষদ কার্যালয়ের...