অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যা বললেন ড. কামাল

0
246

নিউজ ডেস্ক :(চট্টগ্রাম) সংবিধান প্রণেতা ও আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ‘আগে অনেক ভুল হয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি এই সরকারের কাছে প্রত্যাশা। ’ গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে উপদেষ্টাদের শপথগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, ‘আশা করি, সরকার ভালো কাজ করবে।

 

শারীরিকভাবে অসুস্থ বর্ষীয়ান এই রাজনীতিক হুইলচেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন।  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে তার দল গণফোরাম। রাতে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here