আনোয়ারায় ওসির ওপর হামলর প্রতিবাদে আ.লীগের প্রতিবাদ মিছিল

0
186


নিজস্ব  প্রতিনিধি: আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা  উপজেলায় ওসির ওপর হামলার  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ । বুধবার বিকেল তিনটায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল করেন তারা।

এরআগে বেলা ১টার দিকে বিএনপি ও যুবদলের মিছিল থেকে ইটপাটকেলের হামলায় আহত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ’সহ একাধিক পুলিশ সদস্য। এসময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন বলেও জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে এবং একজনকে আটক করেন পুলিশ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনায় জড়িতের গ্রেপ্তারের দাবী করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, স্বেচ্ছাসেবলীগের সভাপতি ও চাতরী চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এরপরপরই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, শান্ত আনোয়ারাকে অশান্ত করতে চাই অগ্নি সন্ত্রাসী ও অরাজকতা সৃষ্টি কারিদের কঠোর হস্তে দমন করা হবে, যে বা যারা এসব অরাজকতার সাথে জড়িত তাদেরকে এই আনোয়ারার মাটি থেকে বিতাড়িত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here