চট্টগ্রামে ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু করেছে মাংস দোকানীরা

0
320

চট্টগ্রামে ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু করেছে মাংস দোকানীরা

ডেস্ক নিউজ :(চট্টগ্রাম) ক্রেতা সুবিধার্থে সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু হয়েছে চট্টগ্রামে।
ক্রেতাদের সুবিধার্থে সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু হয়েছে চট্টগ্রামে।
‘নিম্ন আয়ের মানুষেরা এক কেজি গরুর মাংস কিনতে পারেন না। চকবাজারের এক মাংস বিক্রেতা জানান দাম শুনেই হেঁটে চলে যান। এখন তাঁরা চাইলেই গরুর ২৫০ গ্রাম মাংস কিনে খেতে পারবেন।

 

আজ শনিবার সকাল থেকে চকবাজারে তাঁর দোকানসহ পাশের আরও একটি দোকানে শুরু হয়েছে ২৫০ গ্রাম করে গরুর মাংস বিক্রি। একজন ক্রেতা চাইলেই সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস নিতে পারবেন। দোকানে এসে বললেই ক্রেতাকে ২৫০ গ্রাম মাংস মেপে দেবেন বিক্রেতারা। চাইলে আধা কেজি মাংসও নেওয়া যাবে।

বাজার ঘুরে দেখা গেল, হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়। আর হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here