Home চট্টগ্রাম চট্টগ্রামে ১৬টি আসনে ১৪টিতেই বিএনপির বিজয়

চট্টগ্রামে ১৬টি আসনে ১৪টিতেই বিএনপির বিজয়

নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৪টিতেই বিজয়লাভ করেছেন বিএনপি। দুটিতে জয় পয়েছেন জামায়াত ইসলামি। তবে এসব আসনে তেমন শক্ত প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি প্রতিপক্ষ দলের প্রার্থীরা। তবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের চিত্র ছিল একেবারেই ভিন্ন। আসনটিতে ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়েছেন এলডিপির প্রার্থী ওমর ফারুক।
হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনেও। প্রথমবারের মতো আসনটি নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছেন জামায়াত। আবার জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়-লোহাগাড়া) আসনে বিপুল-ভোটে জয়লাভ করেছেন জামায়াত।

চট্টগ্রামের ১৬টি আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রামের আসনগুলোতে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো.আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট। অর্থাৎ ৯৮ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। ফটিকছড়ির বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরও জিতেছেন বড় ব্যবধানে। তিনি জামায়াত প্রার্থী থেকে ৭৬ হাজার ৩৮৫ ভোট বেশি পেয়েছেন।

আসনভিত্তিক হিসাব করলে দেখা যায়

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকে ৮৪ হাজার ৫৩৮ ভোট নিয়ে হেরেছেন জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর। রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৮৩টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ধানের শীষ প্রতীকে ৭২ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন সিকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ১ লাখ ৪৩ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। আনোয়ার সিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮১৭ ভোট।তবে আসলাম চৌধুরীর আসনটিতে ফল প্রকাশ স্থগিত রেখেছেন বলে জানান সংশ্লিষ্ট সূত্র। সূত্রে আরো জানা যায় আপিল বিভাগের দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় এ ফলাফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম-৫ (হাটহাজারি) আসনে বড় ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা নাসির উদ্দিন মুনির পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এতে গিয়াস উদ্দিন কাদের পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ১৫৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট।

চট্টগ্রাম-৭ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হাসান ভোটগণনার পর এই ফলাফল ঘোষণা করেন। এই আসনে মোট ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে বিএনপির এই প্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নিজের বিজয় নিশ্চিত করেছেন। এই আসনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ধানের শীষ নিয়ে মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে সব কেন্দ্রের ফলাফলে সাঈদ আল নোমান ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের শামসুজ্জামান হেলালি দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৪০৭ ভোট পেয়েছেন। এখানে সাঈদ আল নোমান বড় ব্যবধানে জয়লাভ করেছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সব ভোট গণনা শেষে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির প্রেসিডিয়াম সদস্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫ ও দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ফলাফলে ১১৩ কেন্দ্রের মধ্যে সবমিলিয়ে বিএনপির প্রার্থী মো. এনামুল হক ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকে সৈয়দ এয়ার মোহাম্মদ পয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট। জামায়াতের প্রার্থী মো. ফরিদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭০৬ ভোট।

এদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে। মোট ১১৯টি কেন্দ্রে ১লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রতীকে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম। ওই আসনটিতে মোমবাতি প্রতীকে ৫১ হাজার ৪৫০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এস এম শাহজাহান। এখানে জামায়াতের প্রার্থী মাহমুদুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে ৩৫ হাজার ৩০ ভোট। আনোয়ারা উপজেলা নির্বাহী অভিসার ও সহকারী রিটানিং অফিসার তাহমিনা আক্তার ভোটের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে আলোচিত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের ছেলে ছাতা প্রতীক এলডিপি প্রার্থী ওমর ফারুক হারিয়ে বিজয়ী হয়েছেন ধানেরশীষ প্রতীকে বিএনপি প্রার্থী মো.জসিম উদ্দিন আহমেদ। চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার দেওয়া তথ্য মতে, ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। বিজয়ী জসিম উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। এখানে বিএনপি প্রার্থী মাত্র ১০২৬ ভোটের জিতেছেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোট থেকে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন বিএনপির প্রার্থী মো.নাজমুল মোস্তফা আমিন। এই আসনে সবগুলো কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী বড় ব্যবধানে জিতেছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮১ হাজার ২৩৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে হেরেছেন ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ জহিরুল ইসলামের পেয়েছেন ৯৩ হাজার ১৬৭ ভোট। ধানের বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পা ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। বিএনপির বিদ্রোহী হিসেবে ভোটের থাকা ফুটবল স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৪৯২ ভোট। সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের ওই আসনগুলোতে দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে আন্দোলন সংগ্রামের পর অন্তরবর্তী সরকারের অধিনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন জয়লাভের পর আনন্দ উচ্ছাসে মেতেছেন বিএনপির নেতা কর্মীরা।

RELATED ARTICLES

গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল (মাদক) সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও...

চট্টগ্রামে ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিতাদেশ ইসির

  বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম) চট্টগ্রাম ২ ও ৪ আসনের বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার...

ফেলে পালিয়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি অস্ত্র-গুলি পেয়েছে র‍্যাব

বিশেষ প্রতিনিধি:(চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাউজান পৌরসভাস্থ এলাকায় র‍্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের বিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম) চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল (মাদক) সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও...

চট্টগ্রামে ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিতাদেশ ইসির

  বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম) চট্টগ্রাম ২ ও ৪ আসনের বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার...

ফেলে পালিয়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি অস্ত্র-গুলি পেয়েছে র‍্যাব

বিশেষ প্রতিনিধি:(চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাউজান পৌরসভাস্থ এলাকায় র‍্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের বিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছেন...

চট্টগ্রামে ১৬টি আসনে ১৪টিতেই বিএনপির বিজয়

নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম) চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৪টিতেই বিজয়লাভ করেছেন বিএনপি। দুটিতে জয় পয়েছেন জামায়াত ইসলামি। তবে এসব আসনে তেমন শক্ত প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি প্রতিপক্ষ দলের...