স্মার্ট বাংলাদেশ গড়তে, ৭জানুয়ারি নৌকায় ভোট চাই : বারশত ইউনিয়নে প্রচারণার জনসভায় , সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 

0
178

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা, চট্টগ্রাম।

আনোয়ারা উপজেলাধীন বারশত ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জনসভায় আনোয়ারা-কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত নৌকার প্রার্থী  সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনের ট্রেন মিস করে এখন ট্রেনে আগুন দিয়ে মানুষ মারছে। অগ্নি সন্ত্রাসের রাজনীতির মধ্যদিয়ে ক্ষমতায় আসতে চাই এ বিএনপি।’ ভূমিমন্ত্রী আরও বলেন, ‘তারেক জিয়া লন্ডনে বসে কর, বিদ্যুৎ ও পানি বিল দিতে নিষেধ করছে। কত বড় গাধা সে। এগুলো না দিলে তো লাইনই কেটে দিবে, বিল কি তার বাপে দিবে? সে মনে করতেছে ১৭ বছর আগের দেশ। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে  গেছে বহুদূর। এবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আওয়ামীলীগ সরকারকে জয়ী করবে ইনশাআল্লাহ্।’

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া সুরমা পুকুরপাড়ে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী প্রচার-প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে  আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন।

 

বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুদ্দিন গফুর খোকনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম.এ হান্নান চৌধুরী মঞ্জু, সদস্য এম.এ মালেক, চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ, সাংগঠনিক সম্পাদক সগীর আজাদ, জেলা আব্দুল  মালেক, বারশত ইউনিয়ন আওয়ামিলীগ সদস্য ও ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. রফিফ, মুক্তি সন্তান সেকান্দর হোসেন’সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ভূমিমন্ত্রী ৭ জানুয়ারী তরুণ প্রজন্মের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে দেওয়ার আহবান জানান নতুন ভোটারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here