Homeজাতীয়চার অতিরিক্ত সচিবকে বদলি পদায়ন

চার অতিরিক্ত সচিবকে বদলি পদায়ন

 

 

নিউজ ডেস্ক : (চট্টগ্রাম) অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিমকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক, ভূমি সংস্কার বোর্ডের সদস্য মো. জয়নাল আবেদীনকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সংযুক্ত ড. খন্দকার আজিজুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কৃষি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন) এস এম ফেরদৌস আলমকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৩ জানুয়ারি প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফি উল হককে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments