নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) হালিশহর থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা’সহ দুই নারী মাদককারবারি গ্রেফতার।
সিএমপি সূত্র জানায়,গত (১৭ আগস্ট) দুপুর ২:১৫ ঘটিকার সময় হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন এর নেতৃত্বে থানা এলাকায় লিমা ৪২ ডিউটি টীমের অভিযানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় লিমা-৪২ ডিউটিতে নিয়াজিত একটি টহল টীম বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড, জয়নাল জমিদার এর ভাড়াঘরের সামনে হইতে ৮ কেজি গাঁজা’সহ দুই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) হাজেরা আক্তার টুনি (২৫), ২। নুর নাহার প্রকাশ ঝিল্লি (৪৫)।
গাঁজা’সহ দুই নারী কারবারিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, থানা এলাকায় মাদক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বুচ্ছ কঠোর অবস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরো বলেন গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদক সরবরাহ ও সংগ্রহের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

