Site icon News 24 Ctg

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ হলেন আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী

 

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে আয়োজিত কল্যাণ সভায় ডাবল মার্ডারের তৎক্ষণাৎ আসামি গ্রেফতার ও থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় কাজের দক্ষতা ও পেশাদারিত্ব বিবেচনায় এই পুরস্কারে ভূষিত হোন তিনি। এ সময় ওসির কাজের দক্ষতা পেশাদারিত্বের প্রশংসা করে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।

এসময় সভায় উপস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ওসির প্রশংসা করে ভবিষ্যৎ কর্মজীবনে আরো বেশী কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেন।

শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, কাজ করি জনগণের কল্যাণে শ্রেষ্ঠত্ব কামনা করে নয়, তবে ভালো কাজের স্বীকৃতি আরো বেশী অনুপ্রাণিত করে।আনোয়ারার আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু সেটা প্রতিষ্ঠা করতে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন জনগণকে সাথে নিয়ে সুশৃঙ্খল অপরাধ মুক্ত আনোয়ারা গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।

Exit mobile version