নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ ‘ অ্যাপার্টমেন্ট নামীয় ভবনের পঞ্চম তলা থেকে নারী’সহ ১৫ নেতা কর্মীকে আটক করেছেন ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ আরো জানান, আটককৃতরা বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) এর নেতৃত্বে ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়েছিলেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১।অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)-বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য,২। মো. ইস্কান্দার মির্জা- হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক,৩। শুভ আইচ – চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক,৪।কামেলা খানম রুপা- চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক,৫। সুজলা অন্তরা – চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক,৬। শারমিনা ইয়াসমিন নিশু-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সহ সদস্য,৭। সঞ্জয় কান্তি নাথ,৮। এসএম সালাউদ্দিন,৯।আহসান আবিদ,১০। সুলতান মাহমুদ জিদান,১১।পার্থ প্রতিম নন্দী,১২। যীশু রায় চৌধুরী,১৩।মশিউর রহমান আবীর,১৪। আয়েশা হেভেন এবং ১৫।মোহাম্মদ জাকির হোসেন নামীয় সদস্যদের গ্রেপ্তার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনুর আলম বলেন,, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের আড়ালে নাশকতার লক্ষ্যে জড়ো হওয়ার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংঘটনের নারী’সহ ১৫ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

