নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম জেলার বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকার বিভিন্ন ভেন্যু পরিদর্শন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে পৃথকভাবে নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম।
জেলা পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানাধীন পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি এলাকার ফটিকছড়ি সরকারি কলেজ এবং বাঁশখালী এলাকার আব্দুর রশিদ কমিউনিটি সেন্টার নির্ধারিত তিনটি ভেন্যুতে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের পৃথক ওই দিকনির্দেশনা মূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নির্দেশনাকালে পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করতে হবে। এসময় তিনি দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার-ফোর্সকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিষ্ঠা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম