নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ'সহ ১জন পেশাদার মাদক কারবারি’কে আটক করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
র্যাব জানায়,গত (১৪ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মধ্যমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ বোতল বিদেশি মদ'সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১লক্ষ ৮ হাজার। র্যাব আরো জানান, আটককৃত মাদককারবারি দীর্ঘ দিন ধরে সাগর পথে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছেন বলে প্রাথমিক জানাগেছে।
আটককৃত মাদককারবারি মো. শাহাবুদ্দিন(৪০), চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন মধ্যমপাড়াএলাকার মতৃ সুলতানা আহমদ এর পুত্র।
এ'বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, আটককৃত মাদকদ্রব্য ও আসামি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম