বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার হাদিপাড়ার ৩ নং গলিতে এক ভাড়া বাসায় গলায় ফাঁস লাগানো রুমি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। এঘটনায় প্রাথমিকভাবে ভিকটিমের স্বামীকে হেফাজতে নিয়েছেন পুলিশ। রোববার (১৫ মার্চ) আনুমানিক বিকেল তিনটার দিকে ঘটনা ঘটেছে।
স্হানীয় সূত্র জানা যায়, নিহত রুমি আকতার ও তার স্বামী মো. জাহিদ দু'জনই গার্মেন্টস কর্মী দু'জনই লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা। সূত্রে আরো জানা যায়, তারা স্বামী স্ত্রী দীর্ঘীদিন ধরে সিদ্দিক মঞ্জিল নামে একটি ভাড়া বাসায় বাস করে আসছিলেন তাদের সংসারে একটি দুই বছরের ছেলে সন্তান ও একটি কণ্যা সন্তান রয়েছেন। স্হানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, জাহিদ কিছুদিন আগে আরোও একটি বিয়ে করেছিলেন যা পরে ডিভোর্স হয়ে যায়। তাদের ধারণা পরকীয় সংক্রান্ত কারণে দীর্ঘদিন যাবৎ তাদের পারিবারিক কলহ চলছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা জানালা দিয়ে এসময় একাধিক প্রতিবেশীরা জড়ো হয়ে তার স্বামীকে আটকে রেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ভিকটিমের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে পতেঙ্গা মডেল থানার ওসি ও দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.জিল্লুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কোন সাড়া মিলেনি।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম