বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় শীর্ষ এক ব্যবসায়ীর বাড়ী লক্ষ্য করে ব্রাশফায়ার করেন বিভিন্ন বারি অস্ত্রে সজ্জিত একদল সশস্ত্র সন্ত্রাসী। শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমান দেশের অন্যতম প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের চেয়ারম্যান। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন যাবৎ একজন সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। চাঁদা দিতে নারাজ দেখালে চলতি বছরের গত (২ জানুয়ারি) ওই বাসা লক্ষ্য করে গুলি করেন সন্ত্রাসীরা। এরপর থেকে পুলিশ পাহারা নিশ্চিত করেন সিএমপি। পুলিশ পাহারায় থাকা অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে ওই ব্যবসায়ীর বাসা লক্ষ্যে ফের অনবরত গুলি করতে থাকে। এক পর্যায় সন্ত্রাসী চলে যায়।
ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি, চাঁদা দাবি করে না পেয়ে বিদেশে পলাতক এক সন্ত্রাসীর অনুসারীরা দফায় দফায় গুলি ছুঁড়েছে। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে গিয়েছিল। বাসার দরজায়ও গুলি লাগে। এমত অবস্থায় নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও জানান তিনি। ভুক্তভোগী মুজিবুর রহমান বাশঁখালী উপজেলার বাসিন্দা।।
এই বিষয়ে জানার জন্য চকবাজার থানার ওসির সাথে যোগাযোগ করা হলে সম্ভব হয়নি।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম