Site icon News 24 Ctg

গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের নিকট গাছাবাসীর দাবি: চাঁদাবাজমুক্ত গাছা চাই

 

ফয়জুল ইসলাম আরিফ

গাছা থানা গাজীপুর-২ আসনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে প্রায় ৫ লক্ষাধিক মানুষের বসবাস এবং ১ লক্ষ ৪৮ হাজার ভোটার ও কয়েক শতাধিক শিল্পকারখানা রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষ এখানে কর্ম করে জীবিকা নির্বাহ করছেন।

কিন্তু দুঃখজনকভাবে, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। নতুন করে বাড়ি নির্মাণ বা সংস্কার করতে গেলে তাদের মোটা অঙ্কের চাঁদা দিতে বাধ্য করা হয়। অন্যথায় ইট, বালু, রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী আনতে বাধা দেওয়া হয়। মতের অমিল হলে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী পাড়া-মহল্লায় অফিস খুলে জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের নামে চাঁদাবাজি করছে—এমন অভিযোগ উঠেছে। এতে সাধারণ গ্রামবাসী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।

তাদের দাবি:
১. গাছা এলাকায় চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
২. নির্মাণ ও ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
৩. সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা করতে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি।

গাছাবাসীর একটাই প্রত্যাশা—একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও চাঁদাবাজমুক্ত গাছা।

Exit mobile version