Site icon News 24 Ctg

গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল (মাদক) সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করে গাঁজা’সহ ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, (১৮ ফেব্রুয়ারি) সন্ধা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দঁগাও থানাধীন মোহরা এলাকার মায়ামী ভিলা নামের একটি ভবনে অভিযান পরিচালনা করে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক টীম এসব মাদক উদ্ধার ও নারী কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য মূল্যে আনুমানিক আট লক্ষ টাকা।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি মুর্শিদা আকতার (৪৮) কক্সবাজার জেলার সদর থানাধীন কুতুবদিয়া পাড়া এলাকার মৃত আবুল বশারের কণ্যা। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নগরীর চান্দঁগাও মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Exit mobile version