নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাগওয়ান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৭ চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৫ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ভোর পাঁশটার দিকে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নং রাগওয়ান ইউপির ৪নং ওয়ার্ডের পাচকিন গ্রাম এলাকার জনৈক রুবেল এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখা ১টি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান ও ০১টি কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেন।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম