রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা আবুল খায়ের ভূঁইয়া।
বৈঠকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, ৪ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ভিপি জাকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক আনিছ, রায়পুর পৌর যুবদলের সদস্য ভূঁইয়া মোহাম্মদ জুয়েল সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আবারও উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়ে আবুল খায়ের ভূঁইয়াকে ধানের শীষে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত

