![]()
![]()
মোঃ নয়ন,নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার সাভার পৌর ছায়াবিথি এলাকায় ( ২২ জানুয়ারি )বৃহস্পতিবার, লায়ন মোঃ খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় হাজারো মানুষের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়।
এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন। দেশনেত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। এবং আগামীতে দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। ঢাকা ১৯ আসনে বিগত দিনের অবহেলিত এবং মুখ থুবরে পড়া যে সকল কাজ করা দরকার সে সকল সেক্টরে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন। এবং ধানের শীষ মার্কা দেখে ভোট প্রদান করবেন। এবং আপনাদেরকে যদি কেউ কোন প্রকার বাধা প্রদান করে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। তিনি আরো বলেন আমি যদি এমপি হতে পারি তাহলে ঢাকা ১৯ আসনে কোন প্রকার মাদক, সন্ত্রাসী, কর্মকান্ড চলতে দিব না। আপনারা আমাকে এর আগেও সংসদে পাঠিয়েছেন আমি আপনাদের কথা সংসদে তুলে ধরেছি এবারও আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাবেন আপনাদের কথাই আমি তুলে ধরব। হাজার হাজার লোকজনের উপস্থিতি দেখে সালাউদ্দিন বাবুসহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ লায়ন খোরশেদ আলমের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন লায়ন মোঃ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএন, সাবেক কাউন্সিলর সাভার পৌর তিন নং ওয়ার্ড, ও এবারের সাভার পৌর মেয়র পদপ্রার্থী। আরো উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, মোঃ কায়কোবাত সহ আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল শ্রেণী পেশার সাধারণ জনগণ। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম