![]()
![]()
মোঃ শাওন,পটুয়াখালী, রাঙ্গাবালীঃ
এই যে আপনারা দেখতে পাচ্ছেন—এটাই রাঙ্গাবালী প্রবেশ পথ কোড়ালিয়া বাজার সংলগ্ন স্লুইস এলাকা। প্রায় দুই লাখ মানুষের প্রতিদিনের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক হলেও, মাত্র ২০ ফিটের এই অংশটি তিন বছর ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে।
ক্যামেরা শট: ভাঙা রাস্তা, পানি জমে থাকা, যানবাহনের কষ্ট।
রিপোর্টার ভিও:
রাঙ্গাবালীতে এমন কোনো মানুষ নেই, যে এই রাস্তা দিয়ে চলাচল করতে এসে সমস্যায় পড়েনি। বর্ষায় কাদা-পানিতে একাকার, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে জনজীবন বিপর্যস্ত।
ক্যামেরা শট: মানুষের চলাচল।
রিপোর্টার ভিও:
শুধু কোড়ালিয়া বাজার নয়, কোড়ালিয়া থেকে বাহেরচর সড়কটিও একইভাবে বেহাল। বিশেষ করে এই জায়গাটি দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।
ক্যামেরা শট: মোটরসাইকেল কষ্টে চলছে।
রিপোর্টার ভিও:
স্থানীয়দের দাবি—দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সংস্কার কাজ শুরু করা হোক।
রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি—মানুষের চলাচলের স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম