Site icon News 24 Ctg

তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম,জেলা প্রতিনিধি, সাতক্ষীরা।

সাতক্ষীরা তালা মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২০ জানুয়ারি) সকালে  উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের  নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ। মাল্টি যার ইন্টারন্যাশনাল জার্মানি এর অর্থায়নে, মুক্তি ফাউন্ডেশনের টুগেদার- ২ ফোকাল পারসেন জোসেফ মন্ডল এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ,তালা উপজেলা প্রেসক্লাবের  সভাপতি সাংবাদিক মো: আকবর হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য  সাহা, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র, তালা মডেল স্কুলের প্রধান শিক্ষক  ও সাংবাদিক  জাহিদুল ইসলাম, তালা রিপোর্টার্স  সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান,উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মোঃ কবিরুজ্জামান, উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দেবোকি রানী, ইউপি মেম্বারগনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version