Site icon News 24 Ctg

কুষ্টিয়ায় ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল ফেন্সিডিল, ০৩ কেজি গাঁজা ও ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার।

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত
বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠে বিওপির একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশী চোরাকারবারী মোঃ টুটুল (৩০), পিতা-মোঃ ছাদেক, গ্রাম-পলাশীপাড়া, পোস্ট-পলাশীপাড়া, থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে আটক করা হয়। ২২ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০১৪৫ ঘটিকায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর মেঘনা মাঠ নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানি মূল্য ৩৫,৩০০/- (পঁয়ত্রিশ হাজার তিনশত) টাকা।
ও আনুমানিক ০৩২০ ঘটিকায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য (সাতাশি হাজার দুইশত) টাকা।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৩১,৬০০/- (এক লক্ষ একত্রিশ হাজার ছয়শত)* টাকা।
আসামীসহ আটককৃত চোরাচালানী মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

৫। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল অপরাধ দমনে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version