Site icon News 24 Ctg

সীতাকুণ্ডে অভিযানে সন্ত্রাসী হামলায় আহত র‍্যাব কর্মকর্তার হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা কালে সন্ত্রাসীদের হামলায় আহত র‍্যাব সদস্যদের একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধা ৬ ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিম এলাকায় মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে র‍্যাব -৭ চট্টগ্রামের একটি টীম বিশেষ অভিযান পরিচালনা করেন। এ’সময় স্হানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হোন র‍্যাব। হামলায় একজন সিনিয়র কর্মকর্তা’সহ মোট চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‍্যাব -৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব নামের একজনকে মৃত ঘোষণা করেন।এবং অপর আহত তিন র‍্যাব চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষনা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীরাদের অতর্কিত হামলায় চার র‍্যাব’সদস্য গুরুত্বর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে থানা পুলিশের সহযোগিতায় আঘাত প্রাপ্ত র‍্যাব’সদস্য্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জেসিও-১০৭৫৯ নায়েব সুবেদার মো, তালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষনা করেন এবং অপর তিনজন র‍্যাব’সদস্যরা চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে।র‍্যাব আরো জানান ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করণের কার্যক্রম চলমান রয়েছে,জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে শীগ্রই।

Exit mobile version