
মো.তৌহিদ,বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার সময় জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, পুলিশ ক্যাম্প ও পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে তাদের সমস্যা, চাহিদা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
জেলা পুলিশ কতৃক আয়োজিত সভায় পুলিশ সুপার ধৈর্যসহকারে সকলের বক্তব্য শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করেন এবং তিনজন পিআরএল গমনকারী পুলিশ সদস্যকে বিদায়ী শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।
এ'সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের আবাসন, যানবাহন, খাবার, খেলাধুলা ও বিনোদনসহ সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট প্রসঙ্গে পুলিশ সদস্যদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, নির্বাচনকে সুষ্ঠু, গ্রহনযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জরুরি।তিনি আরো বলেন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আইনের আওতায় আনতে সকল ইউনিটকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
এ'সময় সভায় উপস্থিত অফিসারদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান করে গ্রেফতার করতে হবে।
গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে কার্যকর চেকপোস্টের ফাঁদে অস্ত্রধারী সন্ত্রাসী আটকাতে সকল থানাকে নির্দেশ দেন। এ সময় সন্ত্রাসী ও দূর্বৃত্তদের হালনাগাদ তালিকা নিয়ে বিশেষ অভিযান চালানোর কথা বলেন।
ভোটকেন্দ্রসমূহ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত ফোর্সের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ জোরদার করতে হবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং এ বিষয়ে সকল সদস্যকে প্রস্তুত থাকতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, উপজেলা নির্বাচন অফিস, নির্বাচনী সরঞ্জামসহ বিধি মোতাবেক প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করনের পাশাপাশি নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।
গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করার পাশাপাশি যে কোনো সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের করতে হবে।
সভায় পুলিশ সুপার, সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশের দায়িত্বশীল ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শেখ মো: সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম