News 24 Ctg

কর্ণফুলীতে ৩৫ হাজার ইয়াবাসহ  গ্রেফতার ২ জন 

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম |

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার মইজ্জারটেক চেকপোস্ট অভিযান পরিচালনা করে  ৩৫ হাজার পিস ইয়াবাসহ রাকিব মোল্লা (২৯) এবং আশরাফুল খান (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব মোল্লা ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ গ্রামের আলতাফ মোল্লা ওরফে পাখি ড্রাইভারের ছেলে। আশরাফুল একই জেলার বোয়ালমারী থানাধীন দাদপুর গ্রামের মো. রহমান খানের ছেলে। রাকিব ওই ট্রাকের চালক এবং আশরাফুল চালকের হেলপার।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের  মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

তিনি আটো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চালক  হেলপার’সহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক ট্রাক থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭০ টাকা।

Exit mobile version